শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠানের দায়িত্ব গ্রহণ

    নিজস্ব প্রতিবেদক

    ১২ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:১৭ অপরাহ্ন

    সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠানের দায়িত্ব গ্রহণ
    প্রকৌশলী মনির হোসেন পাঠান

    সড়ক ও জনপথ অধিদফতরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান তার দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি সংস্থাটির
    অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে নিযুক্ত ছিলেন। গত ৭ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) তিনি সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

    মনির হোসেন পাঠান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নওগাঁ গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল লতিফ পাঠানের বড় ছেলে। তিনি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে প্রথম শ্রেণীতে ইঞ্জিনিয়ারিং পাস করেন। এর আগে তিনি ১৯৮০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ১৯৭৮ সালে কুমিল্লা বোর্ডে ৯ম মেধাস্থান নিয়ে এসএসসি পাস করেন। পরে ১৯৮৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে সড়ক বিভাগে যোগ দেন।




    জাতীয় - এর আরো খবর