শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আমতলীতে যুবদল নেতার উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:১৯ পূর্বাহ্ন

    আমতলীতে যুবদল নেতার উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    যুবদল নেতা মোমেন আকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং  হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বরগুনার আমতলীতে বিক্ষোভ সমাবেশ করেছেন চাওড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। সন্ত্রাসী হামলায় আহত আসাদুজ্জামান মোমেন আকন  জাতীয়তাবাদী যুবদল আমতলী উপজেলার
    ৫ নং চাওড়া ইউনিয়নের সাবেক আহবায়ক।

    ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল সারে টায় পৌর শহরের এ.কে স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাধঁঘাট চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহবায়ক কবির ফকির, পৌর বিএনপির সদস্য সচিব জালাল খান, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইলিয়াস খান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আবায়ক মাইনুদ্দিন মামুন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সম্পাদক আকন মামুন, উপজেলা ছাত্রদলের সিনিয়ার যগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির ডাকুয়া প্রমুখ।
    সমাবেশে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতা কর্মী ও চাওড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য,জলমহলের জের ধরে গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এ হামলায় যুবদল নেতা মোমেন গুরুতর আহত হয়ে বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 
     চিকিৎসাধীন রয়েছে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:১৯ পূর্বাহ্ন