বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ন

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সফররত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে আলোচনা হয়।

বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টসহ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বড় প্রকল্পের পরিবর্তে ছোটো ছোটো প্রকল্পের মাধ্যমে স্বল্প খরচে দ্রুততম সময়ে সেগুলো বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশের সফররত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইস প্রথমেই উপদেষ্টা ফাওজুল কবির খানকে সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সহায়তার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
এসময় মার্টিন রাইস বিদ্যুৎ ও জ্বালানি  খাতে উপদেষ্টার গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে কম মূল্যে জ্বালানি ক্রয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয় সচিব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

২০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা  বললেন প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

২০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ন