শক্তিশালী নির্বাচন কমিশন চায় জাতীয় পার্টি : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৬ অপরাহ্ন

শক্তিশালী নির্বাচন কমিশন চায় জাতীয় পার্টি : জিএম কাদের
জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম কাদের বলেছেন, তার দল শক্তিশালী নির্বাচন কমিশন চায়, যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সমর্থ হবে। শনিবার (১২ ফেবুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের কো-চেয়ারম্যানদের সভায় তিনি এ সব কথা বলেন।

সভায় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, বিরোধী দলীয় চীফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি।

জিএম কাদের বলেন, জাতি অনুসন্ধান কমিটির দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ অপেক্ষা করে আছে, কাদের নাম প্রস্তাব করে নির্বাচন কমিশন গঠনে গঠিত অনুসন্ধান কমিটি।  নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী জাতীয় পার্টি একটি আইনের দাবি করেছিল। আইনে নির্বাচন কমিশনকে যেন পূর্ণ ক্ষমতা দেয়া হয়। ক্ষমতাহীন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না। নির্বাচন  কমিশন নিয়োগে অনুসন্ধান কমিটিতে যারা মনোনিত হয়েছেন তারা সবাই সম্মানীয় ব্যক্তিত্ব। সঠিক ও যোগ্য  এবং গ্রহণযোগ্য ব্যক্তিইরাই  নির্বাচন কমিশনের জন্য মনোনীত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

১২ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৬ অপরাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১২ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৬ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

১২ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৬ অপরাহ্ন