ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিস্কার

বেনাপোল প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিস্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দলীয় পদ থেকে যশোরের ঝিকরগাছার ৭ নম্বর নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু ও যুগ্ম-আহবায়ক নজরুল ইসলামসহ ২১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর )সন্ধ্যায়  যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বহিষ্কার নেতাকর্মীরা হলেন- নাভারণ ৯ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য রজব আলী, তবিবর রহমান তবি ও তরিকুল ইসলাম। এছাড়া নাহিদ, মিজান, অসিম, মিলন হোসেন, সোহাগ ডাক্তার, জসিম, মিজাক আলী, বাবু, রফি, জাহিদ আলী, আব্দুর রশিদ, তারেক, মামুন, ইদ্রিস আলী ও বাবু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের গুদাম থেকে ৩০০ বস্তা চাল লুটের ঘটনায় তোপেরমুখে পড়েন। এঘটনায় ঝিকরগাছা থানায় মামলার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দলটি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এছাড়া বহিস্কৃতদের সাথে কোন সম্পর্ক না রাখার আহবান জানানো হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন