শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে সরকার ও মালিক পক্ষ

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন

    পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে সরকার ও মালিক পক্ষ

    পোশাকশিল্প কারখানা শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে সরকার ও মালিকপক্ষ। এ পরিস্থিতিতে আগামীকাল বুধবার থেকে সারা দেশের সব শিল্প কারখানা খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

    দেশে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে সরকারের চারজন উপদেষ্টা, বিজিএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে মতৈক্য হয়েছে। 
    বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘শ্রমিক পক্ষের ৩৫ জন প্রতিনিধি এবং মালিক পক্ষ বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের ১৮টি দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। আগামীকাল থেকে সব কারখান নিবিঘেœ চলবে।’

    বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন। 




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন