শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বন্যা-দুর্গতদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি তারেক রহমানের নির্দেশ

    নিজস্ব প্রতিবেদক

    ১ অক্টোবর, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ন

    বন্যা-দুর্গতদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি তারেক রহমানের নির্দেশ

    বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরাঞ্চলের বন্যা-দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। বন্যা-দুর্গত মানুষকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আজ সোমবার রাতে গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে তারেক রহমান এই নির্দেশনা দেন। 
    বৈঠক শেষে এক জরুরী সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘গত ৭২ ঘণ্টার মধ্যে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় বন্যা হয়েছে। বগুড়া ও সিরাজগঞ্জ জেলার নিম্ন অঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে। এই প্রেক্ষাপটে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জরুরি ভাবে এক বৈঠকে মিলিত হই।’ 

    তিনি বলেন, বন্যা কবলিত এই মানুষগুলোকে জরুরি ভিত্তিতে কীভাবে ত্রাণ সহায়তা দেয়া যায়, সে বিষয়গুলো বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে কেন্দ্রীয়ভাবে বন্যার্তদের উদ্ধার, শুকনো খাবার সরবরাহ এবং বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে। প্রত্যেক জেলায় জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃত্বে ত্রাণ পুনর্বাসন কমিটি করা হয়েছে। এইসব কমিটির মাধ্যমে বন্যার্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হবে। বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম দক্ষিণ অঞ্চলে চলছে বলেও ডা. জাহিদ উল্লেখ করেন। 

    বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সোমবার দিবাগত রাতের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রত্যেক কমিটির কাছে পৌঁছে দেয়া হবে। যাতে গঠিত কমিটির সদস্যরা মঙ্গলবার সকালেই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে এবং শুকনো খাবারের সরবরাহের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। 

    সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল¬াত, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর