অবৈধ অনুপ্রবেশের দায়ে বেনাপোলে ২ ভারতীয় নাগরিক আটক 

বেনাপোল প্রতিনিধি

১ অক্টোবর, ২০২৪ ০৮:০৫ পূর্বাহ্ন

অবৈধ অনুপ্রবেশের দায়ে বেনাপোলে ২ ভারতীয় নাগরিক আটক 

বেনাপোলের ৪ নম্বর ঘিবা সীমান্তের শাখারীপোতা এলাকা থেকে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। অবৈধ অনুপ্রবেশের দায়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুসুম লাক্সম্যান গাওয়ান্ড (২৫) ও তার মেয়ে গৌরী লাক্সম্যান গাওয়ান্ড (৫)। তারা ভারতের মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা।

বিজিবি জানায়, ঘিবা বিওপির বিজিবির একটি নিয়মিত টহল দল শাখারীপোতা বাজার এলাকায় সড়কের উপর অবস্থান করছিল। এমন সময় ওই সড়ক দিয়ে একটি ইজিবাইক দুইজন যাত্রী নিয়ে ঘিবা সীমান্তের দিকে যাওয়ার যাচ্ছিলেন। এসময় বিজিরি সন্দেহ হলে ইজিবাইকটি থামিয়ে দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন।এক পর্যায়ে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তারা  গত ১৭ জুলাই ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করেন। একইভাবে আজ তারা ভারতে ফিরে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
প্রেরক:মহসিন আলী। বেনাপোল  প্রতিনিধি। তারিখ-৩০.০৯.২৪
 মোবা--০১৭১১৮২০৩৯৪




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ অক্টোবর, ২০২৪ ০৮:০৫ পূর্বাহ্ন