শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২ অক্টোবর, ২০২৪ ০৭:৪৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

    'মর্যাদাপূর্ণ বার্ধক্যঃ বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমাজসেবা মিলনায়তনে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক ইউনিয়ন সমাজকর্মী বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। 

    ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, অফিস সহকারী আকতারুল ইসলাম, সাবেক ইউনিয়ন সমাজকর্মী ইকবাল হোসেনসহ অন্যরা। এছাড়া উপজেলার প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে সকালে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে সংগঠনের উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহসভাপতি মজিবুর রহমান ও কোষাধ্যক্ষ ইকরামুল রেজাসহ অন্যরা। 

    অনুষ্ঠানে বক্তারা বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদেরকে সমাজের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গণ্য করার আহ্বান জানান। তারা বলেন, অনেক সন্তান আছে যারা বাবা-মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসেন অথবা বাবা-মায়ের সঠিক যত্ন নেন না। শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ অক্টোবর, ২০২৪ ০৭:৪৭ পূর্বাহ্ন