শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোল দিয়ে সাত চালানে ভারতে গেল ৪১০ মেট্রিকটন ইলিশ

    বেনাপোল প্রতিনিধি

    ৬ অক্টোবর, ২০২৪ ০৮:২৪ পূর্বাহ্ন

    বেনাপোল দিয়ে সাত চালানে ভারতে গেল ৪১০ মেট্রিকটন ইলিশ

    বেনাপোল স্থলবন্দর দিয়ে সাত চালানে ভারতে গেল ৪১০ মেট্রিক টন ইলিশ। এর মধ্যে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০ ট্রাকে ৫৪ টন, শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন, রবিবার ৬ ট্রাকে ১৯  টন, সোমবার ৩০ ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার ২৩ ট্রাকে ৬৯ টন, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ টন এবং শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর ১৩ ট্রাকে করে ৪২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা দরে। 

    কম দামে ইলিশ রপ্তানি বিষয়ে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে প্রতি কেজি ইলিশ ১০ ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। এখনও সেই পরিপত্র অনুযায়ীই ইলিশ রপ্তানি হচ্ছে। তবে দেশীয় বাজারদরের সঙ্গে মিল রেখে ইলিশের দাম সমন্বয় হতে পারে।

    বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজির জানান, বেনাপোল দিয়ে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আজ শনিবার (৫ অক্টোবর)  সন্ধ্যা পর্যন্ত সাত চালানে ভারতে গেল ৪১০ মেট্রিক টন ইলিশ। তবে রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।
    প্রেরক: মহসিন আলী। বেনাপোল প্রতিনিধি। তারিখ--০৫.১০.২৪ 
    মোবা--০১৭১১৮২০৩৯৪
     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর