একেই বলে স্টেশন মাস্টারের দায়ীত্বহীনতা। রাজশাহীগামী মধুমতি ট্রেনের নীচ দিয়ে পার হচ্ছেন নারায়ণগঞ্জ থেকে আসা ট্রেনের যাত্রীরা। কারণ নারায়ণগঞ্জের ট্রেন রাখা হয়েছে প্লাটফর্ম ছাড়া। পদ্মা সেতু দিয়ে যাতায়াত করা মধুমতি ট্রেন অনেক উঁচু। নারায়ণগঞ্জ ট্রেন থেকে নামতে হয় একেবারে মাটিতে। সেখান থেকে মুল প্লার্টফর্মে আসতে মধুমতি ট্রেন উঠে আসতে হয়। উঁচু হওয়ার কারণ বয়স্ক ও স্বাস্হ্যবান নারী -পুরুষ, যাদের সাথে লাগেজ ও কোলের বাচ্চা আছে তাদের পক্ষে আসা সম্ভব হয় না। বাধ্য হয়েই ট্রেনের নীচে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই পার হন। অথচ এ সময় মূল প্লাটফর্ম অনেকগুলোতেই কোনো ট্রেন ছিল না। এই হলো আমাদের রেলের যাত্রী সেবা।
মহিউদ্দিন পলাশ নামে একজনের ফেসবুক পোস্ট থেকে নেয়া।