শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব আমিনুলের যোগদান

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৪ পূর্বাহ্ন

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব আমিনুলের যোগদান
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব আমিনুলের যোগদান

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. আমিনুল ইসলাম খান। রোববার বিকেল ৪টায় তিনি মন্ত্রণালয়ে গেলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান।


    পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক পরিচতি সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নতুন সচিবকে স্বাগত জানিয়ে বলেন, নতুন সচিব তাঁর মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেচনাবোধ দিয়ে সুন্দরভাবে মন্ত্রণালয় পরিচালনা করবেন এবং প্রাথমিক শিক্ষার প্রতি বর্তমান সরকারের সর্বোচ্চগুরুত্বারোপের বিষয় বিবেচনায় আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন।


    যোগদানকৃত সচিব আমিনুল ইসলাম খান বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত রচনা করে, শিশুর আগামীর পথচলা নির্দেশ করে, জাতির উন্নতি ও অগ্রগতি প্রাথমিক শিক্ষার বহুলাংশে নির্ভরশীল, তাই প্রাথমিক শিক্ষার গুনগত মানের সঙ্গে আপোষ করা চলবে না, এ জন্য শিক্ষকদেরও যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে। তিনি মন্ত্রণালয়ের সকলের সহযোগিতা কামনা করেন।  


    এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, রুহুল আমিন, ও মোশাররফ হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আতাউর রহমানসহ মন্ত্রণালয় ও অধীন সংস্থাসমূহের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।


    উল্লেখ্য, মো. আমিনুল ইসলাম খান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ছিলেন। গত ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়।

    এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন।

    বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে জনাব মোঃ আমিনুল ইসলাম খান ১৯৮৯ সালে চাকুরি জীবন শুরু করেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথম সচিব (শ্রম) হিসেবে বাংলাদেশ দূতাবাস, কাতার এবং কমনওয়েলথ সেক্রেটারিয়েট-এর এশিয়া আঞ্চলিক যুব কেন্দ্র (Commonwealth Youth Programme)-এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

    মোঃ আমিনুল ইসলাম খান ওআইসি সম্মেলন, বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন, কমনওয়েলথ হেডস অব গভর্ণমেন্টস এন্ড ইয়ুথ মিনিস্টার্স মিটিং-এ অংশগ্রহণ করেন। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্মেলনে তিনি কৌশলগত পেপার উপস্থাপন ও Key note স্পীকার হিসেবে বক্তব্য প্রদান করেছেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্পীকার হিসেবে তিনি বক্তৃতা করেছেন। তিনি বাংলাদেশের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস (প্রশাসন) একাডেমি, নায়েম, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, বিয়ামসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করে থাকেন। তিনি বিসিএস (প্রশাসন) এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি-র সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ এলামনাই সোসাইটির সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত।

    মোঃ আমিনুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগ হতে বি, এ অনার্স ও এম, এ এবং এলএলবি ডিগ্রী অর্জন করেন। তার সহধর্মিনী বেগম রায়হানা তাসনীম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৪ পূর্বাহ্ন

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৪ পূর্বাহ্ন