শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সকল ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : পররাষ্ট্র উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ১১ অক্টোবর, ২০২৪ ০৯:২৪ পূর্বাহ্ন

    সকল ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : পররাষ্ট্র উপদেষ্টা

    দেশে সকল ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    তিনি বলেন, সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের নাগরিক। সবার অধিকার সমান। এ অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। এ অধিকার রক্ষা করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

    বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা তৌহিদ হোসেন আরো বলেন, কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার-নির্যাতন করা যাবে না। এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে তাহলে অপরাধীদেরকে বিচারের সম্মুখীন করা হবে।

    তিনি বলেন, আমরা কোনো অপরাধকে কখনোই সমর্থন করব না, কোন অপরাধীকে বিচারের আওতার বাইরে থাকতে দিব না।

    সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আরো বলেন, আপনারা নিশ্চিন্ত  থাকতে পারেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সারা দেশে ভলান্টিয়াররা সনাতন ধর্মাবলম্বীদের সাথে মিলে কাজ করছেন যেন কোথাও কোনো দুর্বৃত্ত সমস্যা সৃষ্টির সুযোগ না পায়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ১১ অক্টোবর, ২০২৪ ০৯:২৪ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ১১ অক্টোবর, ২০২৪ ০৯:২৪ পূর্বাহ্ন