শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি

    নিজস্ব প্রতিবেদক

    ১১ অক্টোবর, ২০২৪ ০৯:৪৪ পূর্বাহ্ন

    উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আইজিপি বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

    পুলিশ প্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে প্রত্যেকে নিজ নিজ ধর্ম নিরাপদে পালন করতে পারবেন। দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা সহ্য করা হবে না, তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। 

    তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে যখনই আমরা কোন ঘটনার খবর পেয়েছি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

    আইজিপি আরও বলেন, দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে।

    আইজিপি জাতীয় জরুরি সেবা-৯৯৯, পুলিশ হেডকোয়ার্টার্স ও জেলা পুলিশের কন্ট্রোল রুম এবং নিকটস্থ থানায় তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
    পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যারা সন্ত্রাস লালন-পালন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

    তিনি বলেন, কেউ চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িত থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে।

    অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল। এখন এ হত্যা মামলার তদন্ত পুনরায় শুরু হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল। এখন তদন্ত পুনরায় শুরু হয়েছে। 

    পূজামণ্ডপ পরিদর্শনকালে আইজিপি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং হিন্দু নেতৃবৃন্দ আইজিপির সঙ্গে ছিলেন। পরে আইজিপি বলদেব জিউর আখড়া ও শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ১১ অক্টোবর, ২০২৪ ০৯:৪৪ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ১১ অক্টোবর, ২০২৪ ০৯:৪৪ পূর্বাহ্ন