শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • যেকোন দুর্যোগে সরকার সবসময় মানুষের পাশে আছে : প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব

    নিজস্ব প্রতিবেদক

    ১১ অক্টোবর, ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ন

    যেকোন দুর্যোগে সরকার সবসময় মানুষের পাশে আছে : প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব

    প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেছেন, বর্তমান সরকার ঝড়, অতিবৃষ্টি, বন্যা ও খরাসহ যেকোন দুর্যোগে সবসময় জনগণের পাশে আছে। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় বন্যা কবলিত মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি বৃহস্পতিবার বলেন, বর্তমান সরকার ঝড়, অতিবৃষ্টি, বন্যা ও খরা মোকাবেলার পাশাপাশি আপনাদের দুঃখ-বেদনা-সুখ ভাগাভাগি করতে সব সময় আপনাদের পাশে রয়েছে।

    তিনি আরও বলেন, ‘দেশের যেকোন প্রান্তে যা ঘটুক.. যে কোন দুর্যোগের বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তথ্য পাচ্ছি। চলমান বন্যায় সরকার আপনাদের পাশে আছে। এমনকি বন্যা-পরবর্তী পুনর্বাসনেও সরকার আপনাদের পাশে থাকবে।’
    তিনি বলেন, সরকারের মাঠ পর্যায়ের সকল প্রতিনিধি বন্যাদুর্গত মানুষকে সেবা দিচ্ছেন।
    বর্তমান সরকারের কর্মকান্ড সম্পর্কে তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, দুর্নীতির বিরুদ্ধে এই সরকার জিরো টলারেন্স নীতি  গ্রহণ করেছে। এ সরকারে দুর্নীতিবাজদের কোনো স্থান নেই।

    প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
    হালুয়াঘাট উপজেলার বিলদোড়ার রাহেলা এলাকায় বন্যা কবলিত এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  এ সব কথা বলেন  প্রধান উপদেষ্টার কার্যালয়েন সচিব মো. সাইফুল্লাহ পান্না।
    ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া

    পরে সচিব প্রায় ৩৫০ স্থানীয় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় হালুয়াঘাট উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
    বন্যা কবলিত প্রায় ১ হাজার ৫০০ মানুষ ওই এলাকায় আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, রেড ক্রিসেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বন্যা কবলিত লোকজনকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। পরে সচিব হালুয়াঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ১১ অক্টোবর, ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ১১ অক্টোবর, ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ন