শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে জেলা স্কাউটসের ত্রৈবার্ষিক  কাউন্সিল সম্পূর্ণ 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৯ অক্টোবর, ২০২৪ ০৮:৫০ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে জেলা স্কাউটসের ত্রৈবার্ষিক  কাউন্সিল সম্পূর্ণ 

    চাঁপানবাবগঞ্জ জেলা স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কাউন্সিল সভার উদ্বোধন করেন, বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সম্পাদক আনওয়ার হোসেন। 

    জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে কাউন্সিল সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সত্য বর্মন,আঞ্চলিক উপ-পরিচালক সাইফুল ইসলামসহ অনান্যরা। 

    কাউন্সিল সভায়, কাউন্সিলরদের সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়। পরে জেলা প্রশাসক আব্দুস সামাদ আনুষ্ঠানিক ভাবে নতুন কমিটি ঘোষনা করেন। এতে পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, সহসভাপতি নির্বাচিত হয়েছেন মহানন্দা টিটিএল মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক এ, কে, এম, তাজকির উজ-জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার, মোঃ আব্দুর রশিদ,জেলা প্রাথমকি শিক্ষা অফিসার মোঃ জেছেরআলী, মুক্ত মহাদল, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি, মোঃ মোসফিকুর রহমান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আসলাম কবীর, সম্পাদক নির্বাচিত হয়েছেন মহানন্দা টিটিএল স্কাউট গ্রুপের যুগ্ম-সম্পাদক গোলাম রশিদ আর যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ অক্টোবর, ২০২৪ ০৮:৫০ পূর্বাহ্ন