মসিউর রহমান রাঙ্গা এমপির স্ত্রী রাকিবা নাসরিনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

মসিউর রহমান রাঙ্গা এমপির স্ত্রী রাকিবা নাসরিনের ইন্তেকাল
মসিউর রহমান রাঙ্গা এমপির স্ত্রী রাকিবা নাসরিনের ইন্তেকাল

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপির সহধর্মিণী রাকিবা নাসরিন (৫৫) রোববার রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন রাজিউন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


সোমবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপির সহধর্মিণী রাকিবা নাসরিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।


শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছে, মরহুমা রাকিবা নাসরিন ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও পরোপকারী। তিনি আজীবন হতদরিদ্র মানুষের পাশে থেকেছেন। গণমানুষের কল্যাণে নিরবে কাজ করেছেন তিনি। মানব সেবায় রাকিবা নাসরিন এর অবদান অক্ষয় হয়ে থাকবে। জাতীয় পার্টির পথচলায় রাকিবা নাসরিন এর অবদান স্মরনী হয়ে থাকবে।


বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপির সহধর্মিণী রাকিবা নাসরিন এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন