শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অভিনয় শিল্পী সংঘের নির্বাচিতরা শপথ নিলেন

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৮ পূর্বাহ্ন

     অভিনয় শিল্পী সংঘের নির্বাচিতরা শপথ নিলেন
    অভিনয় শিল্পী সংঘের নির্বাচিতরা শপথ নিলেন

    টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ নিলেন। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ছিল অভিনয় শিল্পী সংঘের শপথ ও অভিষেক অনুষ্ঠান। নবনির্বাচিত কমিটিকে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।

    নতুন কমিটিতে ২০২২-২৫ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রওনক হাসান। শপথ গ্রহণের পর নির্বাচনে পরাজিত শিল্পীদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নির্বাচিত সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, নির্বাচনে ২১ জন জয়ী হলেও আসলে কেউ হারেননি। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি ছিলেন জ্যেষ্ঠ শিল্পী, নির্মাতা ও প্রযোজকেরা।

    এ অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় একুশে পদকপ্রাপ্ত দুই অভিনেতা আফজাল হোসেন ও মাসুম আজিজকে। এরপর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় টেলিভিশন প্রযোজক অ্যাসোসিয়েশন, মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন, শুটিং হাউস অ্যাসোসিয়েশন, নাট্যকার সংঘ, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, টিভি মিডিয়া প্রোডাকশন অ্যাসোসিয়েশন, শুটিং ইউনিট মাইক্রোবাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। ২৮ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। এ বছর মোট ভোটার ছিলেন ৭৫২ জন। এর মধ্যে ভোট পড়ে ৬৪২টি, বাতিল হয় ৫৮টি। নির্বাচনে সহসভাপতির তিন পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।

    সাংগঠনিক সম্পাদক পদে সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম, দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন আইনুন নাহার, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৮ পূর্বাহ্ন

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৮ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৮ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৮ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৮ পূর্বাহ্ন