শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার পরামর্শ সরকারের

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ অক্টোবর, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ন

    শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার পরামর্শ সরকারের

    জনদুর্ভোগ এড়াতে বিভিন্ন দাবিতে রাজপথে বিক্ষোভকারীদের কর্মসূচি শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    মঙ্গলবার এক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশ্ব ইজতেমার নিরাপত্তা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানসহ বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

    বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করা, অপরাধী ও অপরাধীদের গ্রেপ্তারের প্রচেষ্টা জোরদার করা, অপরাধীদের রাজনৈতিক পরিচয় এবং বিক্ষোভে উসকানি দাতাদের পরিচয় উন্মোচন করাসহ  বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

    যারা বিভিন্ন দাবি নিয়ে রাজপথে বিক্ষোভ করছেন, তাদের দাবিগুলো রাজপথে সমাবেশ না করে সরকারের সংশ্লিষ্ট কমিটি বা কমিশনের কাছে তুলে ধরতে বলা হয়েছে।
    বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের মূল কাজ সম্পর্কে জনগণকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

    জামিনে মুক্ত হওয়া কোনো শীর্ষ সন্ত্রাসী পুনরায় কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২৩ অক্টোবর, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২৩ অক্টোবর, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ন