শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোল বন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধের সিন্ধান্ত প্রত্যাহার 

    বেনাপোল প্রতিনিধি

    ২৩ অক্টোবর, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ন

    বেনাপোল বন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধের সিন্ধান্ত প্রত্যাহার 

    বেনাপোলের বিপরীতে পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিন আমদানি-রপ্তানি বন্ধের সিন্ধান্ত প্রত্যাহার করেছে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। 

    মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে দু-দেশের মধ্যে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। 

    বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির । তিনি জানান, পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ সাইনি গতকাল সোমবার (২১ অক্টোবর) রাতে আমাকে জানিয়েছেন বৈরী আবহাওয়ার কারণে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন বাতিল করা হয়েছে। 

    পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বৈরী আবহাওয়ার কারণে পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই আজ (মঙ্গলবার) সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু হয়েছে। 
    ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কর্মাসের ডাইরেক্টর আলহাজ মতিয়ার রহমান বলেন, পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের কার্যক্রম বাতিল করেছে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। ওপারের বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। আজ সকাল থেকেই দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ অক্টোবর, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ন