শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অভিনেত্রী তিশা বাবা হারালেন

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ন

    অভিনেত্রী তিশা বাবা হারালেন
    অভিনেত্রী তিশা বাবা হারালেন

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বাবা আব্দুল কাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

    তৌসিফ বলেন, তিশার বাবা ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থা খারাপ হলে তাকে কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো ছিলো, এরপর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    তিশার পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের গ্রামের বাড়ি শরীয়তপুরে রোববার (১৩ ফেব্রুয়ারি) বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর