শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় মাটির ঘর ধসে পড়ল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দিনমজুরের পরিবার

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ২৬ অক্টোবর, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ন

    পাইকগাছায় মাটির ঘর ধসে পড়ল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দিনমজুরের পরিবার


       হঠাৎ বৃষ্টিতে মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পাইকগাছার দিনমুজুর সহিল উদ্দিনের পরিবার। অতবিৃষ্টির কারণে ধসে পড়ল মাটির ঘর। চাঁপা পড়ে মৃত্যুর হাত থেকে ফিরলেন এক পরিবার। 
        
    পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে ও অতি বৃষ্টিপাতের ফলে অসহায় দিনমজুর সহিল উদ্দিনের একমাত্র থাকার বসতঘরটি ভেঙ্গে গেছে। এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের গ্রাম পুলিশ ইছার উদ্দিনের ছেলে সহিল উদ্দিন। পেশায় তিনি একজন দিনমজুর। পরের জমিতে কাজ করে চলে তার পরিবারের সংসার। স্ত্রী সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার একমাত্র আয়ের উপর নির্ভরশীল। সবসময়  অতি কষ্টে দুঃখে কাটে তার জীবন।এমতাবস্থায় ঘুর্ণিঝয় ডানার প্রভাবে ও ভারী বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার রাতে তার বসবাসের একমাত্র ঘরটি ভেঙে পড়ে যায়। আর বসবাসের একমাত্র ঘরটি ভেঙে পড়ে যাওয়ায় বর্তমানে পরিবারেরর অন্যান্য সদস্যেদের নিয়ে কাটছে তার মানবেতর জীবন যাপন।
        
    সহিল উদ্দিন বলেন, একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে রাস্তায় বসবাস করার মতো উপক্রম হয়েছে। এখন আমি কি করবো ভেবে পাচ্ছিনা। নতুন করে ঘর বাঁধবো কিন্তু অর্থ পাব কোথায়। এখন একমাত্র ভরসা আল্লাহর উপর। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।  স্থানীয় আব্দুল্লাহ মোড়ল বলেন, গরীব অসহায় দিনমজুর সহিল উদ্দিনের একমাত্র থাকার বসতঘরটি পডড়ে যাওয়ায় সে অসহায় হয়ে পড়েছে। অন্যের সাহায্য ছাড়া অসহায় এই পরিবারের পক্ষে একটি ঘর তৈরি করা থবিই অসম্ভব হয়ে পড়েছে। গদাইপুর ইউনিয়েনের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, আমি শুনেছি। সরকারি বরাদ্দ আসলে তাকে সহযোগিতা করা হবে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ অক্টোবর, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ন