শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঝিকরগাছায় বিএনপির নেতা নির্বাচন: সভাপতি সাবিরা মুন্নী, সম্পাদক নিপুন

    বেনাপোল প্রতিনিধি

    ২৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ন

    ঝিকরগাছায় বিএনপির নেতা নির্বাচন: সভাপতি সাবিরা মুন্নী, সম্পাদক নিপুন

    যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির শীর্ষ তিন পদে ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়েছে। আগামীকাল শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার বিএম হাইস্কুল মাঠে এই ভোট অনুষ্ঠিত হয়।

    বিএনপির নেতারা জানান,  দীর্ঘ ১৫ বছর পর দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উজ্জীবিত।

    বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির নেতা নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে উপজেলা বিএনপির সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার মোট ১১টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৭৮১ জন (কাউন্সিলর)।
    সভাপতি পদে সাবিরা সুলতানা মুন্নী ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি মোর্তজা এলাহী টিপু পেয়েছেন ২৯০ ভোট।

    সাধারণ সম্পাদক পদে ইমরান হাসান সামাদ নিপুন ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খোরশেদ আলম ২৪৩ ও আশফাকুজ্জামান খান রনি পেয়েছেন ২২৩ ভোট।
    সাংগঠনিক সম্পাদক পদে মুরাদুন্নবী মুরাদ ৩৬৮ ও কাজী আব্দুস সাত্তার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি গোলাম কাদের বাবলু ২৯৯, এনামুল হক ২২৯ ও  শাহিন আহম্মেদ পেয়েছেন ১৩৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দুইজন নির্বাচিত হয়েছেন।

    ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঝিকরগাছা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ন