রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

১ নভেম্বর, ২০২৪ ১২:৩২ পূর্বাহ্ন

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে তারেক (২৮) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত তারেক পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের খোকন শেখের ছেলে।

বৃহস্পতিবার ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলা শহরের গার্লস স্কুল রোডের জনৈক ব্যক্তির ৪ তলা ভবনে একটি রুমে সে ভাড়া থাকতো। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

অভিযান পরিচালনা করে। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে রাজবাড়ী শহরে গার্লস স্কুল রোডের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তারেককে একটি রিভালবার ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ নভেম্বর, ২০২৪ ১২:৩২ পূর্বাহ্ন