শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গুলি, ইয়াবা ও দলবল সহ আমতলীর কুখ্যাত ডাকাত মহসিন আটক 

    সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ৭ নভেম্বর, ২০২৪ ১০:১৪ পূর্বাহ্ন

    গুলি, ইয়াবা ও দলবল সহ আমতলীর কুখ্যাত ডাকাত মহসিন আটক 

    বরগুনার আমতলী উপজেলার কুখ্যাত ডাকাত নয়টি মামলার আসামি মহসিনকে চায়নিজ রাইফেলের ০২ রাউন্ড গুলি,৩০ পিচ ইয়াবা ও তিন সহযোগী সহ বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া এলাকা থেকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

    ৬ই নভেম্বর রাত্র সারে তিনটার সময়ে তালতলী উপজেলার ৩নং কড়ইবাড়ীয়া ইউনিয়নের হেলঞ্চা বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে  থেকে সঙ্গীয় ৩ সদস্য সহ ও চায়নিজ রাইফেলের ০২ রাউন্ড গুলি এবং ৩০ পিচ ইয়াবা সহ আটক করে বরগুনা জেলা ডিবি পুলিশের ওসি মোঃ বশির আলমের নেতৃত্বে থাকা এস আই ইমাম হোসেন, এএসআই হাসানুজামান, এএসআই নাসির উদ্দিন সঙ্গীও ফোর্স। 

    আটককৃত ডাকাতরা হলো বরগুনা জেলার আমতলী উপজেলার উত্তর ঘোপখালী গ্রামের মৃত্যু জয়নাল গাজীর ছেলে মহসিন (৩২) । মহসিন এর সাথে থাকা আটককৃতরা হলো ঢাকার তুরাগ মোহাম্মদপুর হাউজিং এলাকার আব্দুর রহিম এর ছেলে সাগর (২৬), ঢাকার মোহাম্মদপুর উদ্যান এলাকার মৃত্যু গয়জউদ্দিন এর ছেলে উজ্জ্বল (২৮) ও বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া এলাকার তোফাজ্জল গাজীর ছেলে ইউসুফ গাজী (২৬)। 

    এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের ওসি মোঃ বশির আলম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর আদালতে প্রেরন করা হবে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ নভেম্বর, ২০২৪ ১০:১৪ পূর্বাহ্ন