শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ হাসিনার দুঃশাসনের কারণেই আওয়ামীলীগ-ছাত্রলীগের পতন হয়েছে

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ নভেম্বর, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ন

    শেখ হাসিনার দুঃশাসনের কারণেই আওয়ামীলীগ-ছাত্রলীগের পতন হয়েছে

    জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র জেলার ইন্দুরকানী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, লুটতরাজের কারনে আজ আওয়ামীলীগের পতন হয়েছে। 

    তার দুঃশাসনের কারনে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ ছাত্রলীগও আজ নিষিদ্ধ ঘোষিত হয়েছে। শুধু মাত্র হাসিনার জন্যই এদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে তাকে এদেশ থেকে বিতারিত করেছে।
    শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সবায় একথা বলেন মাসুদ বিন সাঈদী। প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সহ কর্মরত সাংবাদিক, জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান প্রমুখ।


    আগামী নির্বাচনে পিরোজপুর-১ আসনের সম্ভাব্য জামায়েতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী এ সময় বলেন, বিগত ১৫/১৬ বছরে এই এলাকায় তিনজন জাদরেল এমপি ও  সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকলেও এলাকার মানুষের জন্য দৃশ্যমান কোন উন্নয়নই করেন নাই। বিগত দিনে পিরোজপুরের যা কিছু উন্নয়ন হয়েছিল তার তার পিতা দুইবারের এমপি আল্লামা দেলাওয়র হোসেন সাঈদীর সময়ই। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, তবে প্রশাসনের তোষামুদি না করে জনগনের এবং সাংবাদিকদের সাথে সমন্বয় করে সবার সহযোগিতা নিয়ে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পৃথীবি গড়ে তুলতে চান। কেননা সাংবাদিকরা সব সময় সহায়ক শক্তি হিসাবে কাজ করে থাকে। সকলের ভুলত্রুটি তারাই পারে মানুষের সামনে তুলে ধরতে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর