শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হওয়ায় সরকারের কাজে গতি বাড়বে : প্রেস সচিব

    নিজস্ব প্রতিবেদক

    ১১ নভেম্বর, ২০২৪ ০৯:২৩ পূর্বাহ্ন

    উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হওয়ায় সরকারের কাজে গতি বাড়বে : প্রেস সচিব

    নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন আরও তিনজন উপদেষ্টা। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে তাঁদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    নতুন তিন উপদেষ্টা হলেন-শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

    উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হওয়ায় সরকারের কাজের গতি আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি বাসসকে বলেন, ‘উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হওয়ার ফলে সরকারের কাজের গতি আরও বাড়বে। যারা আজ উপদেষ্টা হলেন, তারা প্রত্যেকে নিজ নিজ কাজের ক্ষেত্রে সুপরিচিত। তাদের মেধা ও মনন দিয়ে তারা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের জন্য অবদান রাখতে পারবে বলে আশা করি।’

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ২১। এখন নতুন তিন উপদেষ্টা মিলিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২৪ হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ১১ নভেম্বর, ২০২৪ ০৯:২৩ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ১১ নভেম্বর, ২০২৪ ০৯:২৩ পূর্বাহ্ন