শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৫ নভেম্বর, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল ইসলামের হামলায় শাশুড়ি নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মানসিক রোগী জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে দেশীয় অস্ত্রের (শাবল) আঘাতে ঘটনাস্থলেই শাশুড়ির মৃত্যু হয়। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে টুটুল ইসলাম। স্থানীয় বাসিন্দা শওকত আলী জানান, টুটুল দীর্ঘদিন যাবত পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে তিন মাস আগে বাড়িতে আসে এবং এখনো নিয়মিত মানসিক রোগের ঔষধ খায়। 

    শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, মিরাটুলি বাবুপুর গ্রামের মৃত শফিকুল আলমের স্ত্রী সাকিনা বুধবার রাতে জামাই টুটুলের বাড়িতে বেড়াতে যান। রাতের খাবার খাওয়া শেষে সাকিনা একটি ঘরে ঘুমাইয়া পড়ে। পাশের রুম থেকে মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল তার শাশুড়ির ঘরে প্রবেশ করে এবং তার শাশুড়িকে শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই শাশুড়ি সাকিনা ঘটনাস্থলেই মারা যান। ওসি আরও জানান, এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।  




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ নভেম্বর, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন