শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যারা আওয়ামী লীগকে নির্বাচনে আসার আহ্বান জানায়, তাদের ধিক্কার জানাই: মুনতাজুল

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৪ নভেম্বর, ২০২৪ ০৮:০৯ পূর্বাহ্ন

    যারা আওয়ামী লীগকে নির্বাচনে আসার আহ্বান জানায়, তাদের ধিক্কার জানাই: মুনতাজুল

    যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনতাজুল ইসলাম বলেছেন, একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তন করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার ছাত্র জনতা  জীবন দিয়ে ফ্যাসিস্ট  সরকারের পতন ঘটিয়েছে। ২৪ থেকে ২৬ হাজার অঙ্গহানি ঘটেছে , ৮০ হাজারো বেশি ছাত্র জনতা আহত হয়ে হাসপাতলে কাতরাচ্ছে। যাদের তরতাজা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বাদ পেয়েছি, কিভাবে আমরা তাদের কথা ভুলে যাই। রাষ্ট্র ও সমাজের প্রধান চালিকাশক্তি এই তরুণরা জেগে উঠলে কোন পরিবর্তন আনা সম্ভব। 

    তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৫ বছরে ছাত্র  জনতাদের কথা বলতে দেয়নি। এই দলকে যারা আবারো নির্বাচনে আসার আহ্বান জানায় তাদের আমি ধিক্কার জানাই। 
     ন্যায় বিচার ভিত্তিক আগামীর বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল গুলোর মধ্যে সম্প্রীতির লক্ষ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার  বারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত  যুব সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

    যুব অধিকার পরিষদ শিবালয় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. উজ্জল হোসেনের সভাপতিত্বে ও যুব অধিকার পরিষদ উথলী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখ সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইলিয়াস হোসাইন। 
    সমাবেশে প্রধান বক্তা হিসেবে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর মতাদর্শের উপর বিশদ সমালোচনা করে বক্তব্য রাখেন যুব অধিকার কেন্দ্রীয় সংসদের সম্পাদক মো. মনতাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুব অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখ সভাপতি মোঃ মমিনুর রহমান।

    এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা  শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আশরাফুল ইসলাম রাজু, যুব অধিকার পরিষদ শিবালয় উপজেলা শাখার সভাপতি মোঃ শাকিল রানা ও সাধারণ সম্পাদক আনিস বিশ্বাস, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ উজ্জল মোল্লা প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ নভেম্বর, ২০২৪ ০৮:০৯ পূর্বাহ্ন