শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৬ নভেম্বর, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ন

    পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত

    পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর মহিলা পরিষদের আয়োজনে ও লিগ্যাল এইড এর সম্পাদনায় সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৪টায় উক্ত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ।

    র‌্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের পুরাতন ডিসি অফিসে জেলা মহিলা পরিষদের কার্যালয়ের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকের সমন্বয় উক্ত রেলি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অপর্না হালদার, সহসভাপতি, মহিলা পরিষদ, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, লিগাল এইড এর পক্ষে মিনারা বেগম, রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, এডভোকেট দিলীপ মাঝি, লাইজু আক্তার, কানিজ ফাতেমা হাসি প্রমুখ। সভায় সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর