শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ১২.২৪ %

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ১০:১৪ অপরাহ্ন

     করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ১২.২৪ %
    করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ১২.২৪ %

    দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২০ জন মারা গেছেন। বুধবারের চেয়ে আজ ৫ জন বেশি মারা গেছেন। বুধবার মারা গিয়েছিল ১৫ জন। বৃহস্পতিবার ২০ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

    স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জন। আগের ২৪ ঘন্টায় ৩২ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯২৯ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৯৬ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ। আজ তা কমে হয়েছে ১০ দশমিক ২৪ শতাংশ।

    দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৭২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ১৪২ জন। শনাক্তের হার ১০ দশমিক ৩৩ শতাংশ। গতকাল এই হার ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। গতকাল এই জেলায় ৩ জন মারা গিয়েছিল।

    আজ ঢাকা বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

    করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৬৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ২৪ শতাংশ।

     




    জাতীয় - এর আরো খবর