খালেদার বিরুদ্ধে ২ মামলায় অভিযোগ গঠন শুনানি ৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন

 খালেদার বিরুদ্ধে ২ মামলায় অভিযোগ গঠন শুনানি ৩ মার্চ
খালেদার বিরুদ্ধে ২ মামলায় অভিযোগ গঠন শুনানি ৩ মার্চ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ২ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত। ‘ভূয়া’ জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে দায়ের করা মানহানি সংক্রান্ত ২ মামলায় অভিযোগ গঠনের জন্য নতুন এদিন ধার্য করা হয়।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নুরের আদালতে ২ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।  খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে দায়ের করা মামলায় বলা হয়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি (খালেদা জিয়া) রাজাকার-আলবদর নেতাকর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়ি-গাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেন।

২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির এ মামলা দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
পরের বছরের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান (তদন্ত) অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দেন। মামলার অন্য আসামি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মৃত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

ভূয়া জন্মদিন পালন সংক্রান্ত মামলার অভিযোগে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে ১৯৯৭ সালে দু’টি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার মার্কশিট অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর।

১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একটি দৈনিকে তার জীবনী নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জন্মদিন ১৯৪৫ সালের ১৯ আগস্ট লেখা হয়। তার বিয়ের কাবিননামায় জন্মদিন ১৯৪৪ সালের ৪ আগস্ট। সর্বশেষ ২০০১ সালে মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী, তার জন্মদিন ১৯৪৬ সালের ৫ আগস্ট।
অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন মাধ্যমে তার পাঁচটি জন্মদিন পাওয়া গেলেও কোথাও ১৫ আগস্ট জন্মদিন পাওয়া যায়নি। এ অবস্থায় তিনি পাঁচটি জন্মদিনের একটিও পালন না করে ১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) আনন্দ-উৎসব করে জন্মদিন পালন করে আসছেন।

২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৩১ জুলাই এ  ২টি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ খালেদার জামিন মঞ্জুর করেন।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন