শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আ. লীগ ক্ষমতায় আসলে নারীর উন্নয়ন হয়: মহিলা প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪৮ অপরাহ্ন

     আ. লীগ ক্ষমতায় আসলে নারীর উন্নয়ন হয়: মহিলা প্রতিমন্ত্রী

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে।  প্রশাসনসহ সর্বস্তরে আজ নারীরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।

    প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জয়িতা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষন, তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরনের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। জয়িতা বিপনী  কেন্দ্র ও অনলাইন মার্কেটপ্লেস ই-জয়িতার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করছে।

    প্রতিমন্ত্রী  ইন্দিরা আরও বলেন, নারী উদ্যোক্তারা দেশীয় খাবার ও পিঠা শহরের মানুষের নিকট জনপ্রিয় করে তুলছে। নারী উদ্যোক্তাদের নিয়ে দেশীয় খাবার ও এরকম পিঠার উৎসবে অনেক মানুষের সমাগম হয়। শহরের মানুষ ব্যস্ততার কারণে পিঠার আয়োজন করতে না পারলেও তারা পিঠার উৎসবে আসে এবং তৃপ্তির সাথে পিঠা খেয়ে থাকে। এখানে উপস্থিত নারী উদ্যোক্তাদের আমি অভিনন্দন জানাই।

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ (শুক্রবার) ঢাকায় মহাখালীতে রাওয়া ক্লাবের লবি রহমান কুকিং ফাউন্ডেশন আয়োজিত স্টার লাইন পিঠা প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ও পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


    লবি রহমান কুকিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট  লবি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান ও সিনিয়র সচিব শ্যামসুন্দর সিকদার,  তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন পিএএ, দৈনিক আমার কাগজের সম্পাদক মোঃ ফজলুল হক ভূঞা
    রানা এবং স্ট্রার লাইন গ্রুপের এমডি হাজী আলাউদ্দিনসহ নারী উদ্যোক্তাবৃন্দ।

    বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন পিএএ বলেন, রন্ধন একটি শিল্প। পিঠা তারই অংশ এবং পিঠা আমাদের সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে। আমাদের এই শিল্পকে পৃষ্ঠপোষকতা করা উচিৎ। যেন আমরা বংলার সুস্বাদু পিঠাকে বিশ্বপরিমন্ডলে উপস্থাপন ও বিশ্বব্যাপী জনপ্রিয় করতে পারি।

    বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শেফ্ টনি খান, শেফ্ আহমেদ, ডিরেক্টর লা রিজেন্সি, সেফ্  ডানিইয়েল গোমেজ, মাস্টারশেফ বাংলাদেশ।

    প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পিঠা প্রতিযোগীতার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে  ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ পিঠা উৎসবে দেশের এগারোটা জেলার ৪১ জন উদ্যোক্তা অংশ গ্রহণ করে।




    জাতীয় - এর আরো খবর