পত্নীতলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪২ অপরাহ্ন

পত্নীতলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

সড়ক দুর্ঘটনা রোধ এবং স্বাভাবিক মৃত্যু নিশ্চিতের দাবি ও সিয়াম হত‍্যার বিচারের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার সকাল ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড নৌকা চত্বরে  স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নিহত সিয়ামের বড় ভাই সজিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, দি হাঙ্গার প্রজেক্ট এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মোঃ আছির উদ্দিন, মাদক ও বাল্যবিবাহ মুক্ত পত্নীতলা উপজেলা গড়তে চাই এর সভাপতি সাংবাদিক মাহমুদুন্নবী, পত্নীতলা উপজেলা প্রেস ক্লাব, পত্নীতলা প্রেস ক্লাব, নজিপুর পরিবার, অদম‍্য, পউস এর সদস‍্যবৃন্দ সহ প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও যুব সমাজ।

এ সময় বক্তারা বলেন, পত্নীতলার মহাসড়কে দুর্ঘটনার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, তাই আমরা নিরাপদ সড়ক চাই। আগামী সাত দিনের মধ্যে আমাদের ৮ দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে আগামীতে কঠোর আন্দোলন দেওয়া হবে।

দাবির মধ্যে আছে , সড়কের পাশে বাজার/বাসস্ট্যান্ড/শিল্পকারখানার অন্তর্গত অংশে যানবাহনের সর্বোচ্চ গতিনির্দেশক চিহ্ন ও বাস্তবায়ন, সবার সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পত্নীতলায় পুলিশের নজরদারি বৃদ্ধি, সড়ক আইন অমান্য করলে চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। এ ছাড়া দিনে মহাসড়কে সব বালুবাহী ট্রাক্টর (কাকরা), ডাম্প ট্রাক চলাচল বন্ধসহ সড়কে বিশৃঙ্খলতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারী পরিবহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে পত্নীতলা-ধামইরহাট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক্টর চাপায় শিক্ষার্থী সিয়াম হোসেন (১৯) নিহত হন।

এ ঘটনা কেন্দ্র করে পত্নীতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয় এলাকাবাসী সহ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪২ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪২ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪২ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪২ অপরাহ্ন