শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

    সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ

    নির্বাচন কমিশন (ইসি) গঠনসংক্রান্ত অনুসন্ধান কমিটির পঞ্চম বৈঠক আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব সামসুল আরেফিন এ কথা জানান।  

    গত বুধবার সার্চ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, আইনে বর্ণিত যোগ্যতা অনুসরণ করে ইসি গঠনে অনুসন্ধান চলছে।

    কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অনুসন্ধান কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

    এর আগে ইসি গঠনে পরামর্শ নিতে গত শনি, রবি ও মঙ্গলবার তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছে সার্চ কমিটি।

     




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন