শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসি গঠনে ২০ জনের তালিকা করেছে সার্চ কমিটি

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০২:০৩ অপরাহ্ন

      ইসি গঠনে ২০ জনের তালিকা করেছে সার্চ কমিটি
    ইসি গঠনে ২০ জনের তালিকা করেছে সার্চ কমিটি

    নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগের জন্য প্রাথমিকভাবে ২০ জনের নামের তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি। আজ (১৯ ফেব্রুয়ারি) অনুসন্ধান কমিটির পঞ্চম সভায় এই তালিকা প্রস্তুত করা হয়। এই ২০ জনের মধ্য থেকে ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সার্চ কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পাঁচজনকে দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করবেন রাষ্ট্রপতি।

    আজ শনিবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটি বৈঠকে বসে। প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে সিদ্ধান্ত জানান অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. সামসুল আরেফিন।

    তিনি বলেন, সভায় আইনে বর্ণিত যোগ্যতা অনুসারে যাচাই করে প্রস্তাবিত নামগুলো থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী দু-একটি সভায় (১০ জনের) চূড়ান্ত তালিকা প্রস্তুত হবে। কমিটির পরবর্তী বৈঠক হবে আগামীকাল রোববার বিকেল সাড়ে চারটায়।

    এবারই প্রথমবারের মতো আইন অনুযায়ী ইসি গঠন হচ্ছে। এ জন্য কিছুদিন আগে আইন পাস হয়। তারপর ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। সেই কমিটি এখন ইসি গঠনের নাম প্রস্তাব করছে।

    কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে।

    নতুন ইসি গঠনে গত ১২ ফেব্রুয়ারি প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। বিশিষ্টজনদের মতামত নিতে পরদিন ১৩ ফেব্রুয়ারি বিকেলেও বৈঠক হয়। দুদিনের সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

    পরে সার্চ কমিটির কাছে আসা ৩২২ জনের নামের তালিকা করা হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়। পরের দিন চার সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি।

    প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুসারে নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

    আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা সুপারিশ করতে হবে।


     




    জাতীয় - এর আরো খবর