কোন প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৪৯ অপরাহ্ন

কোন প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না: কাদের
কাদের

দল ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোনও রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহŸান জানিেেছন তিনি।


শনিবার পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।


নেতাকর্মীদের সতর্ক থাকার আহŸান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানালে দল দুর্বল হয়ে যাবে। এমন লোকদের কোনোভাবেই নেতা বানানো যাবে না। দুঃসময়ের কর্মীরা দলের প্রাণ। বসন্তের কোকিলদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।


পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল রহিম লালের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যরা।

 




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৪৯ অপরাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৪৯ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৪৯ অপরাহ্ন