শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উত্তরাঞ্চলের উন্নয়নে ব্যাপক কার্যক্রম দ্রুত এগোচ্ছে: বাণিজ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১১:১৯ অপরাহ্ন

     উত্তরাঞ্চলের উন্নয়নে ব্যাপক কার্যক্রম দ্রুত এগোচ্ছে: বাণিজ্যমন্ত্রী
    উত্তরাঞ্চলের উন্নয়নে ব্যাপক কার্যক্রম দ্রুত এগোচ্ছে: বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, উত্তরাঞ্চলের উন্নয়নে ব্যাপক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।বাংলাদেশ আওয়ামীলীগ একের পর এক নির্বাচনী ইস্তেহার পুরণ করে যাচ্ছে। রংপুর অঞ্চল একসময় অবহেলিত ছিল। ঢাকা-রংপুর রাস্তা ফোর লেন হচ্ছে, রেলযোগাযোগ উন্নত হয়েছে, সেবার মান বেড়েছে। সৈয়দপুর বিমান বন্দরকে আঞ্চলিক বিমান বন্দর ঘোষণা দেয়া হয়েছে, বিমান বন্দরের উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। বিমান বন্দরে সেবার মান বেড়েছে। একসময় একটি ফ্লাইটও এখানে আসতো না, আজ প্রায় ১৬টি ফ্লাইট চলাচল করছে, আগামীতে আরও বাড়বে। আমরা ঠাকুরগাঁও বিমান বন্দর চালু করার চেষ্টা করছি। বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের ভাগ্যের পরবর্তন করতে হলে শিক্ষার উন্নয়ন করতে হবে। মান সম্পন্ন শিক্ষা গ্রহণ করতে হবে। প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হচ্ছে, লালমনির হাটে বঙ্গবন্ধু এভিয়েশন এ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হচ্ছে। উত্তর বঙ্গ এখন আর পিছিয়ে নেই।

    বাণিজ্যমন্ত্রী আজ (১৯ ফেব্রুয়ারি) রংপুরে আরডিআরএস বাংলাদেশ এর বেগম রোকেয়া মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), সুজন-সুশাসনের জন্য নাগরিক এবং জাতিসংঘ ডেমোক্রেটিক্রেসি ফান্ড এর যৌথ উদ্যোগে আয়োজিত " জাতীয় উন্নয়নে অঙ্গীকারঃ শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা" শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁও এবং লালমনিরহাট জেলায় চা উৎপাদন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় কাজী গ্রুপ পঞ্চগড়ের চা উৎপাদন শুরু করে। আজ দেশের মোট চা উৎপাদনের ১৪ ভাগ দেশের উত্তরাঞ্চলে উৎপাদিত হচ্ছে। প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। চিলমারী বন্দরের করার্যক্রম শুরু হয়েছে। চলমান কাজগুলো শেষ হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।

    সেন্টার ফর পলিসি ডায়ালগ এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এর সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, আরডিআরএস বাংলাদের হেড অফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সুজন-সুশাসনের জন্য নাগরিক রংপুর জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, সচেতন নাগরিক কমিটি, রংপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সিপিডি'র যুগ্ম পরিচালক অভ্র ভট্রাচার্য।

    পরে বাণিজ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কাউনিয়া এবং পীরগাছা উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগ এর নেতাকের্মীদের সাথে মতবিনিময় করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১১:১৯ অপরাহ্ন