শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দলবেঁধে ধর্ষণ-হত্যার পর লাশ ছয় টুকরা করা হয় যেভাবে

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন

    দলবেঁধে ধর্ষণ-হত্যার পর লাশ ছয় টুকরা করা হয় যেভাবে
    শাহনাজ পারভীন জোৎস্না

    শাহনাজ পারভীন জোৎস্না (৩৫) নামের এক গৃহবধূ।  গত ১৬ ফেব্রুয়ারি শারীরিক সমস্যা নিয়ে একটি ফার্মেসিতে গিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তার। ফার্মেসির মালিক ও তার পাশের ব্যবসায়ীদের নিয়ে শাহনাজকে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করে লাশ ৬ টুকরা করে ফেলে যায় ফার্মেসিতেই। খবর পেয়ে পুলিশ পরদিন ১৭ ফেব্রুয়ারি শাহনাজের ছয় টুকরা লাশ উদ্ধার করে।

    সুনামগঞ্জের জগন্নাথপুরে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  গ্রেফতাররা হলেন- জগন্নাথপুরের যাদব চন্দ্র গোপের ছেলে অভি মেডিকেল হলের মালিক জিতেশ চন্দ্র গোপ (৩০), কিশোরগঞ্জের ইটনার মৃত রসময় চন্দ্র গোপের ছেলে অনজিৎ চন্দ্র গোপ (৩৮) ও নেত্রকোনার মোহনগঞ্জের পতিত পাবন গোপের ছেলে অসীত গোপ (৩৬)। রাজধানীর ভাটারার নুরের চালা এলাকা থেকে জিতেশকে এবং জগন্নাথপুর পৌর এলাকা থেকে অনজিৎ ও অসীতকে গ্রেফতার করা হয়।

    শনিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
    শাহনাজ জগন্নাথপুরের নারকেলতলা গ্রামের সৌদি আরব প্রবাসী ছরকু মিয়ার স্ত্রী। লাশ উদ্ধারের দিনই জিতেশ চন্দ্র গোপের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় মামলা করেন শাহনাজ পারভীনের ভাই হেলাল আহমদ।

    সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা সবকিছু স্বীকার করেছে।

    গ্রেফতার আসামিদের স্বীকারোক্তির বরাত দিয়ে সিআইডি জানায়, ২০১৩ সাল থেকে জগন্নাথপুর পৌর এলাকায় নিজেদের বাসায় দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন শাহনাজ। তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদিপ্রবাসী। পরিবারের সব সদস্যের ওষুধ জিতেশের ফার্মেসি থেকে কিনতেন শাহনাজ। সেই সুবাদে জিতেশের সঙ্গে শাহনাজের সুসম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী কিছুদিন ধরে গোপনীয় শারীরিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য ১৬ ফেব্রুয়ারি বিকালে জিতেশের ফার্মেসিতে এলে শাহনাজকে ফার্মেসির ভেতরে প্রাথমিক চিকিৎসা কক্ষে বসিয়ে রাখা হয়। ভিড় কমলে তার সঙ্গে কথা বলে ওষুধ দেওয়া হবে বলে সময়ক্ষেপণ করা হয়।

    এরমধ্যে জিতেশ তার বন্ধু মুদি দোকানদার অনজিৎ ও পাশের অরূপ ফার্মেসির মালিক অসীতকে ফার্মেসিতে অপেক্ষায় রাখা শাহনাজের বিষয়ে বললে তারা তাকে ধর্ষণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, শাহনাজকে চিকিৎসার কথা বলে জিতেশ ঘুমের ওষুধ দেয়। ওষুধ খাওয়ার পর শাহনাজ সেখানেই ঘুমিয়ে যান। তাকে ফার্মেসির ভেতর রেখেই তালা দিয়ে চলে যান জিতেশ। সব দোকান বন্ধ হলে এবং রাত গভীর হওয়ার পর জিতেশরা পুনরায় তালাবদ্ধ ফার্মেসি খুলে ভেতরে এনার্জি ড্রিংকস পান করে। পরে তারা ভিকটিমকে দলবেঁধে ধর্ষণ করে।

    এ সময় ধর্ষণের বিষয়টি শাহনাজ প্রকাশ করার কথা বললে তাকে হত্যার পরিকল্পনা করে জিতেশরা। তারা শাহনাজের পরনের ওড়না গলায় পেঁচিয়ে এবং বিশ্রামকক্ষে থাকা বালিশ দিয়ে মুখ চেপে ধরে হত্যা করে। পরে লাশটি ধারাল ছুরি দিয়ে মাথা, দুই হাত, দুই পা এবং বুক-পেটসহ ছয় টুকরা করে। দোকানে থাকা ওষুধের কার্টুন দিয়ে খণ্ডিত অংশগুলো ঢেকে রেখে ফার্মেসি তালা দিয়ে চলে যায় তারা।

    সিআইডি জানায়, জিতেশদের পরিকল্পনা ছিল- সুবিধাজনক সময়ে শাহনাজের লাশের খণ্ডিত অংশগুলো মাছের খামারে ফেলে দেওয়ার।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন