শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাজী রোজীর মৃত্যুতে দেশ একজন সাহসী দেশপ্রাণকে হারালো: তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২৪ পূর্বাহ্ন

    কাজী রোজীর মৃত্যুতে দেশ একজন সাহসী দেশপ্রাণকে হারালো: তথ্যমন্ত্রী
    কাজী রোজীর মৃত্যুতে দেশ একজন সাহসী দেশপ্রাণকে হারালো: তথ্যমন্ত্রী

    একুশে পদক ও বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি, সাবেক সংসদ সদস্য ও বিসিএস তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

    রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সে কাজী রোজীর মৃত্যু সংবাদে ড. হাছান মাহমুদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    তথ্যমন্ত্রী তার শোকবার্তায় কাজী রোজীর কর্মময় জীবনের কথা স্মরণ করেন এবং বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্যদানকারী কাজী রোজীর মৃত্যুতে দেশ একজন সাহসী, সাহিত্যিক, দেশপ্রাণকে হারালো।  

    তথ্য ও সম্প্রচার সচিবের শোক:
    কবি, সাবেক সংসদ সদস্য ও বিসিএস তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন।

    সচিব তার শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, একুশে পদক ও বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কাজী রোজীর মৃত্যুতে আমরা একজন সাহসী দেশপ্রেমিক ও সাহিত্যিকপ্রাণকে হারালাম। 




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২৪ পূর্বাহ্ন

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২৪ পূর্বাহ্ন