শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মতিঝিল বিসিআইসি ভবনে ডে-কেয়ার সেন্টার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২৮ পূর্বাহ্ন

    মতিঝিল বিসিআইসি ভবনে ডে-কেয়ার সেন্টার উদ্বোধন
    মতিঝিল বিসিআইসি ভবনে ডে-কেয়ার সেন্টার উদ্বোধন

    শিশু দিবাযত্ন কেন্দ্র সেবা নিশ্চিত করা গেলে কর্মজীবী মায়েরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে। এর ফলে শিক্ষিত ও দক্ষ নারীরা কর্মস্থলে প্রবেশ করতে উৎসাহিত হবে। যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালে কর্মস্থলে নারীর অংশগ্রহণ ৫০:৫০ এ উন্নীত করার অঙ্গীকার বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।


    তিনি বলেন, জাতির পিতা শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। তিনি সংবিধানে শিশুর অধিকার নিশ্চিত করেন এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন। শিশুরা যেন সৃজনশীল, মননশীল ও সুনাগরিক হিসবে গড়ে উঠে সে লক্ষ্যে জাতির পিতা শিশুবান্ধব অনেক পদক্ষেপ গ্রহণ করেন।   

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় মতিঝিলে মহিলা বিষয়ক অধিদপ্তরের শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নারীবান্ধব উন্নয়ন ও নীতি কৌশল বাস্তবায়নের ফলে গত একযুগে সরকারি ও বেসরকারি আত্মকর্মসংস্থানসহ সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। এসকল কর্মজীবী নারীদের সন্তানদের সুরক্ষা, শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। এ মন্ত্রণালয় বর্তমানে ১১৯টি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করছে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিতব্য মহিলা কমপ্লেক্স ভবন ও সকল বৃহৎ ও সুউচ্চ সরকারি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে। মতিঝিল অফিস পাড়ার কর্মজীবী মায়েদের সুবিধার জন্য এই ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে।

    মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে  উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. কে. এম. শামীম আক্তার, পরিচালক মনোয়ারা ইশরাত ও প্রকল্প পরিচালক শবনম মোস্তারীসহ মন্ত্রণালয়, দপ্তরসংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

    প্রতিমন্ত্রী ইন্দিরা শিশুদের সাথে কেক কেটে ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করে ও  সেন্টারটি ঘুরে দেখেন। এসময় তিনি কর্মজীবি মা ও শিশুদের সাথে কথা বলেন। কর্মজীবি মায়েরা মতিঝিলে ডে-কেয়ার সেন্টার স্থাপন করায় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।


    মহিলা বিষয়ক অধিদপ্তরের ২০ টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় মতিঝিলের বিসিআইসি ভবন-২ এ ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। তিন হাজার নয়শত বর্গফুট আয়তনের এ শিশু দিবাযত্ন কেন্দ্রে ষাটজন শিশু সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত থাকার সুবিধা রয়েছে। এ সময় শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, সকাল-বিকেলের নাস্তা ও দুপুরের খাবার দেয়া হবে। শিশু দিবাযত্ন কেন্দ্রটিতে রয়েছে শিশুদের বিভিন্ন খেলনা ও সাংস্কৃতিক চর্চার সুবিধা। 




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২৮ পূর্বাহ্ন

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২৮ পূর্বাহ্ন