শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • একুশের চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৪২ অপরাহ্ন

    একুশের চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী
    একুশের চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, একুশের চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে প্রতিটি বাঙালিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলা ভাষার সম্প্রসারণের মাধ্যমে বিশ্বপরিচয়ে বাঙালি হয়ে উঠবে অনন্য এক শক্তিশালী ও সন্মানিত জাতি।

    প্রতিমন্ত্রী বলেন, ভাষা আল্লাহ পাকের এক মহা নেয়ামত। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তা’আলা ভাষার নেয়ামত দান করেছেন। মাতৃভাষা বা মায়ের ভাষায় নিজের ভাব প্রকাশ করা  মানুষের জন্মগত অধিকার। এই অধিকার রক্ষার আন্দোলন করেই বাঙ্গলার দামাল ছেলেরা  পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

    প্রতিমন্ত্রী আজ (২১ ফেব্রুয়ারি,২০২২) সকাল ১১ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকায়  জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস-২০২২  উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পবিত্র কোরআন খানি,  আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, মাতৃভাষা প্রত্যেকটি জাতির জাতিসত্তা বিকাশের অনবদ্য মাধ্যম। মাতৃভাষা ব্যতীত আত্মপরিচয় ও আত্মমর্যাদা সমৃদ্ধ মর্যাদা দিয়ে থাকে। মাতৃভাষার মর্যাদার ওপর ভিত্তি করেই একটা জাতিকে এগিয়ে যেতে হয়। এই পথচলায় বিপত্তি ঘটে পরাধীন জাতির। তাই বাংলাদেশের জনগণকে জ্ঞানের সব স্তরে বাংলা ভাষার প্রয়োগ বৃদ্ধিতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে হবে।

    প্রতিমন্ত্রী বলেন আরও বলেন, ভাষার অধিকারের পথ ধরেই গণতন্ত্র ও অর্থনৈতিক অধিকারের দাবি উচ্চকিত হয়েছিল। শুরু হয়েছিল, স্বায়ত্তশাসন ও স্বাধিকারের সংগ্রাম। এরপর ’৭০-এর নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

    তিনি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ভাষা্র জন্য আত্মোতসর্গকারী শহিদদের রক্ত বৃথা যায়নি। ভাষা  শহিদদের  কল্যাণেই এখন ‘আন্তর্জাতিক ভাষা দিবস’এর স্বীকৃতি পেয়ে বাংলা গৌরবের আরেক ধাপে উত্তীর্ণ হয়েছে।

    ইসলামিক ফাউণ্ডেশন এর মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত  পবিত্র কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মোঃ মতিউল ইসলাম, মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ফারুক আহাম্মেদ, ইসলামিক ফাউণ্ডেশন এর পরিচালক মোঃ মহিউদ্দিন মজুমদার, ইসলামপুর  উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী (শাহিন)।

    অনুষ্ঠানে ভাষা আন্দোলনের বীর শহিদগণ এবং বাংলাদেশের স্বাধীনতা  আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহিদগণের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক মুসুল্লি দোয়া-মাহফিলে অংশ গ্রহণ করেন।

     




    জাতীয় - এর আরো খবর