শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ হাসিনা জনগণের কল্যাণের কথা ভাবেন: খাদ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৪ অপরাহ্ন

    শেখ হাসিনা জনগণের কল্যাণের কথা ভাবেন: খাদ্যমন্ত্রী
    শেখ হাসিনা জনগণের কল্যাণের কথা ভাবেন: খাদ্যমন্ত্রী

    খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য সংরক্ষণের পাশাপাশি কৃষকের ধানের বীজ সংরক্ষণেও পারিবারিক সাইলো ভূমিকা রাখবে। এসময় তিনি দেশের প্রতি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ করা হবে বলে উল্লেখ করেন।

    পোরশার সরাইগাছি খাদ্য গুদাম (এলএসডি) প্রাঙ্গণে গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘দেশের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং দুর্যোগ প্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে হাউজহোল্ড সাইলো বিতরণ ও সেচ লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

    খাদ্যমন্ত্রী বলেন, ১৭ কোটি মানুষের খাদ্য যোগান দিতে হচ্ছে। উৎপাদন করেই আমরা চাল খাই। আমাদের আরো উৎপাদন বাড়াতে হবে। দেশের এক ইঞ্চি জমিও যাতে চাষের বাইরে না থাকে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিতে সেচ ও সারের জন্য প্রণোদণা দিচ্ছেন। এসময় শেখ হাসিনা জনগণের কল্যাণের কথা ভাবেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

     একটিদলের নেতারা করোনার টিকা নিয়ে মিথ্যাচার করেছিল।তারা অনেকেই লুকিয়ে টিকা নিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি প্রত্যেক ওয়ার্ডে ক্রাস কর্মসূচির আওতায় গণটিকা দেওয়া হবে। নওগাঁ জেলায় সাড়ে তিন লাখ টিকা দেওয়া হবে। এসময় তিনি সকলকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার আহবান জানান।

    তিনি আরও বলেন, কৃষকেরা ধানের নায্যমূল্য পাচ্ছে, কৃষকের ভিত শক্ত হচ্ছে। করোনাকালে দেশে খাদ্য সংকট হয়নি-কেউ না খেয়ে মারা যায়নি বলেও যোগ করেন তিনি।

    পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা এর সভাপতিত্বে অনুষ্ঠানে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জি এম ফারুক হোসেন পাটোয়ারি, পোরশা উপজেলা চেয়ারম্যান শাহ মনজুর মোরশেদ চৌধুরী  বক্তব্য রাখেন।

    উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ প্রকল্পের আওতায় দেশের ৮ বিভাগে ২৩ জেলার ৫৫টি উপজেলায় সর্বমোট ৩ লাখ পারিবারিক সাইলো বিতরণ করা হবে। নওগাঁ জেলায় মোট ২৮ হাজার সাইলো বিতরণ করা হবে তার মধ্যে আজ পোরশা উপজেলায় এ কর্মসূচির আওতায় ৬ হাজার পিস পারিবারিক সাইলো বিতরণ করা হয়। দূর্যোগকালে প্রতিটি পারিবারিক সাইলাতে ৪০ কেজি ধান অথবা ৫৬ কেজি চাল অথবা ৭০ লিটার পানি সংরক্ষণ করা যাবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৪ অপরাহ্ন