মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৫৪ পূর্বাহ্ন

মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: জিএম কাদের
মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন না হলে গণতন্ত্র চর্চা সম্ভব হয় না। আবার ক্ষমতাহীন নিরপেক্ষ নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করতে পারে না। কারন, ক্ষমতাহীণ নির্বাচন কমিশনকে দলীয় সরকারের মুখপেক্ষি হতে হয়। তাই ক্ষমতাবান নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নেই। এ জন্যই আমরা ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন তৈরী করতে প্রস্তাব করেছি। নির্বাচন কমিশন গঠনে আইন হয়েছে কিন্তু কমিশনকে ক্ষমতা দেয়া হয়নি।

তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশ দ্বার, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব হয় না। আর গণতন্ত্র না থাকলে রাষ্ট্রের কোথাও জবাবদিহিতা থাকেনা। তাই, সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনিবার্য। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির দেয়া প্রস্তাবনা জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এসময় সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শহীদুল ইসলাম জাতীয় পাটি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, স্বেচ্ছাসেকব পার্টির দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন সহ পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৫৪ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৫৪ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৫৪ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৫৪ পূর্বাহ্ন