বুস্টার ডোজ টিকা নিবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:১৫ অপরাহ্ন

বুস্টার ডোজ টিকা নিবেন খালেদা জিয়া
বুস্টার ডোজ টিকা নিবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ করোনা টিকার তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) নিবেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় মহাখালীর গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে এই টিকা নিবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান আজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা "তৃতীয় ডোজ" নেবেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮১ দিন চিকিৎসাধীন থাকার পর ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৩ নভেম্বর ঢাকার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।


৭৬ বছর বয়সী খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত তিনি। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের মার্চে তাঁর দণ্ড স্থগিত করে মুক্তি দেয় সরকার। এরপর গুলশানের ভাড়া বাসায় ওঠেন তিনি।

গত বছর এপ্রিলে করোনা সংক্রমণ হলে এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সে দফায় ৫৪ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছিলেন তিনি।

এরপর কয়েক মাস না যেতেই গত নভেম্বরে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি হয়েছিলেন।

পরীক্ষা–নিরীক্ষায় খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়েছিল বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন। চিকিৎসায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গত ৯ জানুয়ারি খালেদা জিয়াকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়।

বিএনপির নেতারা এর মধ্যে বেশ কয়েকবার খালেদা জিয়ার জীবন শঙ্কা প্রকাশ করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়েছিলেন। এ দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করে বিএনপি।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:১৫ অপরাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:১৫ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:১৫ অপরাহ্ন