শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • প্রস্তুত মেয়ে সুহানা খান

    চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করছেন শাহরুখপুত্র আরিয়ান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৭ অপরাহ্ন

    চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করছেন শাহরুখপুত্র আরিয়ান
    চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করছেন শাহরুখপুত্র আরিয়ান

    শিগগিরই চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান। তবে রুপালি পর্দায় তাকে দেখা যাবে না। ক্যামেরার পেছনে লেখক হিসেবে তার অভিষেক হচ্ছে।


    বেশ কিছুদিন ধরেই আরিয়ানের বলিউড অভিষেক নিয়ে আলোচনা চলছে। কিছুদিন আগে খবর বেরিয়েছিল, এই তারকাপুত্র সহপরিচালক হিসেবে নিজের পেশাগত জীবন শুরু করতে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি জানা গেছে, আরিয়ানের লেখক হিসেবে অভিষেক হচ্ছে।

    একটি ওটিটির সঙ্গে ওয়েব সিরিজ নিয়ে কথাবার্তা বলছেন তিনি। এ ছাড়া একটি সিনেমার চিত্রনাট্য লেখার কাজেও ব্যস্ত শাহরুখপুত্র। ছবিটি প্রযোজনা করবে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সবকিছু ঠিকঠাক থাকলে আরিয়ানের লেখা সিরিজের এ বছর শুটিং শুরু হওয়ার সম্ভাবনা আছে।


    জানা গেছে, এক পাঁড় ভক্তকে নিয়ে এই সিরিজের গল্প বোনা হচ্ছে। বিলাল সিদ্দিকীর সঙ্গে আরিয়ান এই প্রকল্পে সহলেখক হিসেবে কাজ করছেন। শোনা যায়, আরিয়ান কখনোই চাননি ক্যামেরার সামনে আসতে। কারণ তাঁর বাবা। এই তারকাপুত্রের মতে, অভিনয়ে এলে বাবার সঙ্গে তাঁর সব সময় তুলনা টানা হবে। এ কথা শাহরুখ নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। ব্যক্তিগতভাবে অভিনয়ের থেকে আরিয়ান লেখালেখি ও পরিচালনার কাজই বেশি ভালোবাসেন।


    এদিকে শাহরুখের মেয়ে সুহানা খান বলিউডে অভিষেকের জন্য একেবারে প্রস্তুত। ক্যামেরার সামনেই শুরু থেকে আসতে চান শাহরুখকন্যা। জোর গুঞ্জন, নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজের মাধ্যমে তাঁর অভিনয়জীবন শুরু হতে যাচ্ছে। আর এই সিরিজ নাকি পরিচালনা করবেন খ্যাতনামা পরিচালক জোয়া আখতার। সিরিজটি জনপ্রিয় আর্চিজ কমিক্সের ওপর বানানো হবে।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৭ অপরাহ্ন

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৭ অপরাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৭ অপরাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৭ অপরাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৭ অপরাহ্ন