গ্রামপুলিশের কাজে গতি আনবে বাইসাইকেল: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩৫ পূর্বাহ্ন

গ্রামপুলিশের কাজে গতি আনবে বাইসাইকেল: খাদ্যমন্ত্রী
গ্রামপুলিশের কাজে গতি আনবে বাইসাইকেল: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ে আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও থানায় বিভিন্ন তথ্য আসে। এসময় বাইসাইকেল গ্রামপুলিশের কাজে গতি আনবে বলে উল্লেখ করেন তিনি।

আজ বুধবার নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে 'আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা এবং সরকারি বরাদ্দপ্রাপ্ত বাইসাইকেল বিতরণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাপাহার উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান হোসেন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুজ্জামান সরকার বক্তব্য রাখেন।

মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, মাদক প্রতিরোধে গ্রামপুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই বাহিনীর প্রতিষ্ঠার পর থেকেই।  মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে কখনও মাথা নত না করার আহবান জানিয়ে তিনি বলেন, মাদক কারবারিদের সাথে আপস করলে সমাজ ধ্বংস হয়ে যাবে।  এসময় তিনি মানুষের কল্যাণে এবং সমাজ রক্ষায় গ্রামপুলিশের সদস্যদের কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে ৫৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। পরে খাদ্যমন্ত্রী সাপাহার মুক্তমঞ্চে জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন ও নবনির্বাচিত ইউনিউয়ন পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩৫ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩৫ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩৫ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩৫ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩৫ পূর্বাহ্ন