শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেসিস প্রতিনিধি দলকে বাণিজ্যমন্ত্রী

    ২০২৫ সালের মধ্যে আইসিটি রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৩:০৮ পূর্বাহ্ন

    ২০২৫ সালের মধ্যে আইসিটি রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে
    বেসিস প্রতিনিধি দলকে বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, আগামী ২০২৫ সালের মধ্যে আইসিটি রপ্তানি ৫ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদান করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ লক্ষ্যমাত্রার ঘোষণা দেন। বিদেশে বাংলাদেশের আইসিটি পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এজন্য এ সেক্টরের উন্নয়নে করনীয় নির্ধারণ করে অগ্রাধীকার ভিত্তিতে কাজ করতে হবে।

    বাণিজ্যমন্ত্রী বলেন, আইসিটি খাতের শিল্প কারখানার উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইসিটি খাতে আমাদের পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, এদের কাজে লাগাতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় আইসিটি খাতের দক্ষজন শক্তি তৈরী করতে প্রকল্প বাস্তবায়ন করছে।

    বাণিজ্যমন্ত্রী আজ (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস(বেসিস) এর নবনির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

     আগত প্রতিনিধি দলে ছিলেন, বেসিসের সিনিয়র সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা, সহ-সভাপতি আবু দাউদ খান এবং সহ-সভাপতি ফাহিম হাসান।

     পরে বাণিজ্যমন্ত্রী তাঁর অফিস কক্ষে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করে।




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৩:০৮ পূর্বাহ্ন

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৩:০৮ পূর্বাহ্ন