শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে: আইজিপি

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন

    জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে: আইজিপি
    জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে: আইজিপি

    পুলিশের জন্য ঢাকায় জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে একটি ক্রীড়া কমপ্লেক্স করার লক্ষ্যে কাজ করা হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। থাকবে একাধিক স্টেডিয়াম। যাতে করে পুলিশের আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক খেলাগুলোকে হোস্ট করা যায়’।

    আইজিপি বুধবার বিকেলে নোয়াখালী জেলা পুলিশ লাইনসে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ ও বার্ষিক পুলিশ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘এবার যাদের কনস্টেবল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, তাদের উচ্চতা আশাব্যঞ্জক। তাদের গড় উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি। খেলাধূলার বেলায় শারীরিক সামর্থ ও উচ্চতা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন,  যাদের এবার সাব ইন্সপেক্টর হিসেবে নেয়া হচ্ছে, তাদের থেকে ভালো উচ্চতা ও মেধার কিছু অংশকে যদি খেলাধূলায় আকৃষ্ট করা যায়, তাহলে পুলিশ স্পোর্টসের যে ঐতিহ্য ও গৌরব রয়েছে এটি আরও সুসংহত হবে। আন্তর্জাতিক পরিমন্ডলে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে’।

    বার্ষিক পুলিশ সমাবেশের প্রথম পর্যায়ে মনোরম প্যারেড প্রদর্শন করেন নোয়াখালী জেলা পুলিশের চৌকোষ প্যারেড দল এবং  বিভিন্ন খেলাধুলার ইভেন্ট অনুষ্ঠিত হয়।

    এরআগে বেলুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন আইজিপি। এছাড়া পুলিশ লাইন মাঠে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন