শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতীয় সবজি মেলা শুরু হচ্ছে সোমবার

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    জাতীয় সবজি মেলা শুরু হচ্ছে সোমবার
    জাতীয় সবজি মেলা শুরু হচ্ছে সোমবার

    আগামী ২৮ ফেব্রুয়ারি, সোমবার ঢাকায় খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআবি) চত্বরে শুরু হচ্ছে জাতীয় সবজি মেলা-২০২২। তিন দিন ব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস।’ সবজির পুষ্টিমান, উপকারিতা, উৎপাদন থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবজি নিরাপদ রাখতে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে এবার গুরুত্ব দেয়া হচ্ছে।

    মেলায় দেশে উৎপাদিত বিভিন্ন ধরণের সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তির প্রদর্শনী থাকবে। ১২টি সরকারি ও ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪৭টি প্রতিষ্ঠান সবজি মেলায় অংশগ্রহণ করছে। মেলায় রয়েছে সবজি বিক্রি কর্ণার। মেলাটি সকলের জন্য উন্মুক্ত ও খোলা থাকবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। উল্লেখ্য, বাংলাদেশ  ১ কোটি ৯৭ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন করে এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।

    জাতীয় সবজি মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেলক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। নিরাপদ সবজির জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি কৃষক-উৎপাদক, ভোক্তা, পরিবহণকারী, প্রক্রিয়াজাতকারীসহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা প্রয়োজন। এ ধরনের মেলা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

    সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থাপ্রধানরা উপস্থিত ছিলেন।

    জাতীয় সবজি মেলাটি আগামী ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে কৃষিমন্ত্রী উদ্বোধন করবেন।

     




    জাতীয় - এর আরো খবর